
কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আইনগিরী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।
বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. শরিফুল হক শাহজির সভাপতিত্বে ও আইনগিরী উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ক্লাবের আহ্বায়ক মোঃ জামাল হোসেন মাস্টারের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, নুরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন শাক্কু, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও বিশিষ্ট ঠিকাদার মো. নাছির উদ্দিন প্রধান এবং উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন।
এছাড়া অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মো. এমরান হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মহিউদ্দিন ও তাসলিমা আক্তার।
আলোচনা সভার আগে অতিথি ও নবগঠিত এডহক কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যদের ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক, এলাকাবাসী।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আব্দুল হক শাহজি। পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
ফম/এমএমএ/



