আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে জনগণের মনোনীত প্রার্থী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী তার নির্বাচনী এলাকার ১০নং গোহাট ইউনিয়নের সর্বস্তরের জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে কতিপয় সন্ত্রাসী কর্তৃক হামলা চালানো হয়। এ হামলায় প্রমাণ হয় ফ্যাসিবাদ বিদায় নিলেও তার দোসররা এখনো নির্মূল হয়নি বরং সমাজের রন্ধে রন্ধে লুকিয়ে আছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজি ও সেক্রেটারি এডভোকেট শাজাহান মিয়া উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নেতারা আরো বলেন, জুলাই বিপ্লবের পর দেশের মানুষ একটি শান্তিপ্রিয় সমাজব্যবস্থার আশা করে আছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু নব্য সন্ত্রাসী ও ফেসিবাদি গুষ্ঠি একত্রিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে দেশের মানুষকে নানা ভাবে যন্ত্রণা দিচ্ছে ও অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনকে আরো বেশি সজাগ সচেতন থেকে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে উদাত্ত আহ্বান জানান। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের গ্রেপ্তার করে শায়েস্তা করতে হবে। নচেত শান্তি প্রিয় জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।


