কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সায়েরা খাতুন আদিবা (৫) ও ইভা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেলে ওই ইউনিয়নের গোহট গ্রামের কালা গাজীর বাড়ীতে এই ঘটনা ঘটে।

আদিবা ওই বাড়ীর মো. আরিফ গাজীর এবং ইভা একই বাড়ীর বাবুল হোসেনের মেয়ে। তারা স্থানীয় লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

ওই বাড়ীর লোকজন জানায়, পরিবারের লোকজনের অজান্তে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। কিছু সময় তাদেরকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত্যুর সংবাদ জানতে পেরে আমি বিষয়টি  খোঁজ খবর নেয়ার জন্য পুলিশ পোর্স পাঠিয়েছি।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম