কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল বেগমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলামের নির্দেশে এসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪৭০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পারুল বেগমকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রাত আড়াইটার সময় উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াদ্দা মজুমদার বাড়ির প্রবাসী সোহাগ হোসেনের স্ত্রী পারুল বেগমের ঘর থেকে ২০০ পিসি ইয়াবা উদ্ধার করা হয়। তার তথ্য অনুযায়ী পাশে তার দেবর ফরহাদ হোসেনের ঘরের ওয়ারড্রব থেকে আরো ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ফরহাদ ও তার স্ত্রী রিমা বেগম পালিয়ে যায়। এ ঘটনায় পারুল বেগম, তার দেবর ফরহাদ ও স্ত্রী রিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম জানান গ্রেফতারকৃত পারুল বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
ফম/এমএমএ/



