‘ওরা এতিম, উপহার পেলেই আনন্দটা চরম’

চাঁদপুর:  চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে রোটারেক্ট সপ্তাহ উপলক্ষে রোটারেক্ট ক্লাব চাঁদপুর জোনের পক্ষ থেকে  ছাত্রদের মাঝে টুপি বিতরণ করা হয়।
৬ রমজান বুধবার (২৯ মার্চ) বিকেলে টুপি বিতরণ করেন ক্লাবের নেতারা।

রোটারেক্ট ক্লাব অব চাঁদপুর  এর সভাপতি  শাহরিয়ার খান হিমেল,  ক্লাব সার্ভিস ডিরেক্টর ওবায়দুর রহমান ও রোটারেক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন এর সভাপতি নজরুল ইসলাম নিলয়। এতিমখানা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী জানান, ওরা এতিম। উপহার পেলেই এদের আনন্দটা চরম হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম