ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্ট: বিভাগীয় পর্যায়ের ফাইনালে চাঁদপুর

বিভাগীয় পর্যায়ের ফাইনালে উঠা চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দলের খেলোয়াড়রা।

চাঁদপুর:  বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আয়োজনে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনালে উঠলো চাঁদপুর জেলা ক্রিকেট দল। আগামী শুক্রবার ফাইনালে খেলবে চাঁদপুরের দলটি।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের সেমিফাইনালে অংশ নেয় চাঁদপুর ও ব্রাক্ষনবাড়িয়া জেলা ক্রিকেট দল। খেলায় বাক্ষনবাড়িয়ার সাথে ১৮৮ রানে জয় পেয়ে খেলার যোগত্যা অর্জন কওে চাঁদপুর।

বুধবার টসে জয়লাভ কওে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় চাঁদপুর। নিধারিত ৪৫ ওভাওে ৩ উইকেট হারিয়ে দলটি ২৭৯ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সর্ব্বোচ ইমতিয়াজ ৮৬, মাহমুদুল ৭৭, রাতুল ৫৫ ও আবরার রশিদ ৩৪ রান করেন।

ব্রাক্ষনবাড়িয়া জেলা ক্রিকেট দল ২৮০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ২৬ ওভাওে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান করেন। বল হাতে চাঁদপুরের পক্ষে ফারদিন ৪টি, ইমতিয়াজ ও মুনতাসির ২টি করে উইকেট লাভ করেন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম