
চাঁদপুর: চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের হল রুমে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমির ও আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য মাও. বিল্লাল হোসেন মিয়াজী।
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও আল-আমিন একাডেমি গভর্নিং বডির সদস্য এড. মোঃ শাহজাহান মিয়া, পৌর জামায়াত ইসলামের আমির অ্যাড. শাহজাহান খান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আল-আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/


