এমএস ডিগ্রি অর্জন সংবর্ধনা পেলেন ডা. আরিফ উল হাসান

শাহরাস্তি (চাঁদপুর): মাস্টার অব সার্জারি (এমএস) ইন গাইনি অ্যান্ড অবস ডিগ্রি অর্জন করায় শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য ডা. মো. আরিফ উল হাসানকে সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি প্রেসক্লাব।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডা. মো. আরিফ উল হাসান তাঁর অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর এ অর্জনে অভিনন্দন জানান এবং পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পপুলার হাসপাতালের কন্সালটেন্ট ডা. সাকিফ কায়সার ও মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারের অ্যানেসথেসিওলজিস্ট ডা. এ কে এম আ. বাসেত।

এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ডা. মো. আরিফ উল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতারা।

ফম/এমএমএ/

মোঃ হানিফ মিয়াজী | ফোকাস মোহনা.কম