চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান বন্দুকশী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় তরপুরচন্ডী তেঁতুলতলা জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন ও নামাজে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, স্ত্রী ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে যান।
রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকাম, সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নামাজে জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন গাছতলার পীর হযরত মওলানা খাজা ওয়ালি উল্লাহ।
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. মেহেদী হাসান জসিম, চাঁদপুর শহর জামায়াতের আমির এড. শাহজাহান খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর রুহুল আমিন সহ সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, এলাকাবাসীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ নামাজে জানাজায় উপস্থিত ছিলেন।
মরহুমের ছেলে তরপুরচন্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর বন্দুকশী সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন।
ফম/এমএমএ/


