মাঠ পর্যায়ে পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে

------- চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

চাঁদপুর: চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের মিলনায়তনে (৩য় তলায়) কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ লতিফ।

সভা শুরুতে স্বাগত বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও সাংবাদিকতার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের উন্নয়নে কাজ করছে। চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকগণ ও স্থানীয় পত্রিকার সম্পাদকগণ ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি বলেন, সকলের সহযোগিতায় প্রেস ক্লাবের কার্যক্রম সুন্দরভাবে চলছে। বর্তমান সময়ে সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বর্তমান কমিটি নিরলসভাবে কাজ করছে। আশাবাদ ব্যক্ত করেন। প্রেস ক্লাবের সভার সিদ্ধান্তের আলোকে মাঠে যারা অপসাংবাদিকতা করে তাদের বিষয়ে মনিটরিং জোরদার করা হয়েছে। অচিরেই মাঠ পর্যায়ে শৃংখলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের প্রেসক্লাবে ডাকা হবে। মাঠ পর্যায়ে পেশাদারদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। কোন ক্রমেই সাংবাদিকদের মান ক্ষুন্ন করা যাবে না। প্রেস ক্লাব সাংবাদিকদের উন্নয়নে কাজ করছে। আমাদের প্রেস ক্লাবে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বি এম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত , রহিম বাদশা, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, কাদের পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, মোরশেদ আলম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য আলম পলাশ, ফারুক আহম্মেদ, জাকির হোসেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন, শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য মো. নেয়ামত হোসেন, মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী, এ কে আজাদ প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী।

সভাটি ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ। সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রেস ক্লাবের অবকাঠামো উন্নয়ন, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন উদ্যম ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর প্রেস ক্লাব তার দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকলে কাজ করবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম