হামানকর্দ্দি পল্লীমঙ্গল উবির বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুর:  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা প্রকাশ,বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯জুন) সকালে লানিং এক্সিলারেশন ইজ সেকেন্ডারি লেইস প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকল্পের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান করা হয়।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হুমায়ূন কবির খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শওকত হোসেন দীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি দেওয়ান এনায়েতউল্ল্যাহ খোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুব রহমান স্বপন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ  আনোয়ার হোসেন বিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আব্দুস সাত্তার মাস্টার, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল খান, সমাজসেবক কাশিম খান,  মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুব খান বাবলু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষিকা আয়শা আক্তার, রেহেনা আক্তার, অপু চন্দ্র রায়, লিটন মজুমদার, শাফায়েত আমীন, জুলহাস হোসেন গাজী, মোঃ আফসার উদ্দিন, হাসান আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা শেষে বিদ্যালয়ে দেয়ালিকা প্রকাশ, বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম