মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর জেলার মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।
এসময় বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব:) মতিউর রহমান ঝন্টু, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদ এর ডীন অধ্যাপক ডা: শামীম আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, কলেজটির দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী সংগ্রাম মিয়া,
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান ইমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ টিপু, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মোঃ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের আহ্বান জানান এবং সকল পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
বিশেষভাবে উল্লেখ্য, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ, দাতা সদস্য, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই ডিগ্রি কলেজটিতে ছাত্র নিবাস, ছাত্রী নিবাস, আইসিটি ল্যাবের উন্নয়ন এবং সর্বোপরি কলেজটিকে জাতীয়করণের জোড়ালো দাবী জানানো হয়। তারা মনে করেন মরহুম আলহাজ্ব মনির হোসেন খান প্রতিষ্ঠিত এই কলেজটিকে জাতীয়করণ করলে বহু ছাত্র-ছাত্রী ঝরে পড়া থেকে রক্ষা পাবে এবং অর্থনৈতিকভাবে অস্বচ্ছল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীরা প্রকৃতভাবে ভালো শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।
ফম/এমএমএ/আরাফাত/



