সাহিত্য একাডেমির প্রাণবন্ত মাসিক সাহিত্য সভা

চাঁদপুর:  চাঁদপুর সাহিত্য একাডেমির নিয়মিত আয়োজন ১৩তম মাসিক সাহিত্য সভা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন ) বিকেলে ৫টায় চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাছিরউদ্দীন মিলনায়তনে এ সাহিত্য সভা
অনুষ্ঠত হয়।
সাহিত্য একাডেমির মহা পরিচালক কাদের পলাশ এর সভাপতিত্বে এবং সাধারন সদস্য আরিফুল ইসলাম শান্তের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় প্রয়াত সংগঠক ও শিক্ষাবিদ সৈয়দ আবদুস ছাত্তার এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর কর্মময় বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন, একাডেমির সাবেক মহাপরিচালক ও চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন এর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রচিত উপন্যাস ( হাঙর নদীর গ্রেনেড ) নিয়ে আলোচনা করেন একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক।
কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর  রচিত কবিতার উদ্ধৃতিসহ কিবর সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন কবি ও সংগঠক ম.  নূরে আলম পাটোয়ারী।
 অংশগ্রহণকারী লেখক ও সাহিত্যপ্রেমীরা তাঁদের স্বরচিত বর্ষার কবিতা ও আবৃত্তি , অনুগল্প, ও  ছোটকাগজ ( লিটল ম্যাগ ) আলোচনা সাহিত্যকর্ম পাঠ করেন।
পাশাপাশি বাংলা সাহিত্যের অন্যতম দিকপালদের সাহিত্যকর্ম, দর্শন ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয় এসময় বক্তারা বলেন, মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা এবং সৃজনশীল সাহিত্যকর্মের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহিত্য আড্ডা/সভা এখন সময়ের দাবি রাখে।
 একাডেমির সহ সভাপতি আবদুল্লাহিল কাফী’র স্বাগত বক্তব্যে শেষে খ্যাতনামা (প্রয়াত)কবি ও সাহিত্যিকদের স্বরণে শোকবার্তা পাঠ করেন, চাঁদপুর নাসিং ইনস্টিটিউট এর শিক্ষার্থী তামান্না আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডেমির জ্যাকালীন সদস্য  আ.ত.ম মতিন মোল্লা।
সাহিত্য পাঠ ও আলোচনা করেন একাডেমির নির্বাহি সদস্য নরুন্নাহার মুন্নি, কবির হোসেন মিজি, সুমন কুমার দত্ত, মোখলেছুর রহমান ভূইয়া সাধারণ সদস্য জাহিদ নয়ন, রাজীব কুমার দাস, খোকন মজুমদার,  মুহাম্মদ হানিফ, ইমরান শাকির ইমরু, সাদমান শরিফ, ইয়াছিন দেওয়ান, পীকলো সরকার, স্বপন ভঞ্জ, খাইরুল আলম, তানজিল কোতোয়াল, ইয়াছিন, আলম চৌধুরী, এএস পলাশ ও জাহাঙ্গীর আলম তপাদার।
পাঠাগারে নিয়মিত বই পাঠের জন্য অগ্নিবীণা পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, আশ্রফুজ্জামান কাজী রাসেল, তৎসব চন্দ্র দে, প্রণয় আইচ কাব্য ও তানিয়া ইসলাম।
সেড়া আড্ডারু পুরস্কার পান, আলম চৌধুরী,  তানজিল ও মাজেদা আক্তার। এছাড়াও একাডেমির সাধারণ সদস্য আবদুল আউয়াল লিটন এর শিক্ষালোক এর সৌজন্যে উপস্থিত কবি ও লেখকদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নুরুল আলম ও রাবেয়া আক্তারকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ আয়োজন ‘পাঠক ফোরাম’ বিভাগে নিয়মিত লেখার জন্যে ২০২৫ সালের ‘বর্ষসেরা’ লেখক পুরস্কার পেয়েছেন,রাজিব কুমার দাস, ক্ষুদীরাম দাস এবং সাহেদ বিন তাহের বিষয়ভিত্তিক কুইজ বিজয়ী (সময়কাল: জানুয়ারি ২০২৬) রোকেয়া নাসরিন নাকিবা, রুজাত তাবাসসুম সুবাহ , নুহা, মো. ফজলুল হক,  এসএম সামিন রহমান ও আবু সাঈদ।
সভাপতির বক্তব্যে কাদের পলাশ বলেন, সাহিত্য মানুষের মনন, মানবিকতা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে। নিয়মিত সাহিত্য চর্চা এবং সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে একটি সুস্থ সাংস্কৃতিক সমাজ গড়ে তোলা সম্ভব। চাঁদপুর সাহিত্য একাডেমি সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচকরা সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকদের উৎসাহিত করতে এমন আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে একাডেমির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম