
বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটক শামীম মোল্লা গোপালগঞ্জ জেলার কাশীয়ানী থানার ফুকরা এলাকার দক্ষিণ ফুকরা গ্রামের কদম আলী মোল্লার ছেলে।
মিডিয়া কর্মকর্তা বলেন, শহরের বড় স্টেশন সংলগ্ন এলাকায় দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একজন ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা লাগেজ ও ব্যাগ হতে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।
জব্দ গাঁজা ও আটক মাদক কারবারি শামীম মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যাক্তির তথ্য মতে তিনি এই গাঁজা কুমিল্লা থেকে ক্রয় করে বিক্রির জন্য চাঁদপুর হয়ে শরীয়তপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



