চাঁদপুরে তিন ফার্মেসী মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

চাঁদপুর: চাঁদপুরে ঔষধ ও কসমেটিকস আইনে তিন ফার্মেসী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়, ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা কর্তৃক চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ঔষধ ও কসমেটিক আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ন ঔষধ, নিবন্ধিত ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রি ও অনিবন্ধিত ঔষধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিতে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম