কচুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন করায় জরিমানা

চাঁদপুর : চাঁদপুরের কচুয়া সাচার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জুন) দুপুরে সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মুসলিম সুইটমিট, বিসমিল্লাহ্ সুইটমিট, ইসলামিয়া সুইটমিট এবং জগন্নাথ মিষ্টি ভান্ডার মালিককে মোট ৫০ হাজার টাকা এবং একই অভিযোগে ‘বন্ধু হোটেল’ মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, খাবারে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পুরো উপজেলাজুড়ে অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সাচার ফাঁড়ির একদল পুলিশ সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম