নারী ফুটবলার ও নৃত্যশিল্পীদের সম্মানী প্রদান

ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে

চাঁদপুর: গত ১২ জুন ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন(ওয়েফ)-এর উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের নারী খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩২ জন উদীয়মান খেলোয়াড় ও নৃত্যশিল্পী অংশগ্রহণ করে।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় অংশগ্রহণকারী শিল্পী ও খেলোয়াড়দের নিজ নিজ হাতে সম্মানিত টাকা তুলে দেওয়া হয়।

সরকারি শিশু পরিবারের হলরুমে আনুষ্ঠানিকভাবে সম্মানির অর্থমূল্য তুলে দেন সামাজিক সংগঠন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর ও ওয়েলফেয়ার এন্ড এম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন(ওয়েফ)-এর প্রোগ্রাম ডিরেক্টর রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকী।

এসময় উপস্থিত ছিলেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, নৃত্য শিক্ষক সোমা দত্ত, ফুটবল কোচার ইউসূফ বকাউল, শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, সমন্বিত শিশু শিক্ষা কার্যক্রমের কেইস ম্যানেজার আল-আমিন মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুরের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও সাহিত্যানুরাগী লিজা ইসলাম জুজু।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম