দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

চাঁদপুর: চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পুলিশ সদস্য ও কর্মকর্তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের বাবুরহাট পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।

কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, জনসেবার মানোন্নয়ন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এসপি।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ, আটক থানার ওসি সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম