বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক জিয়াউল আহসান টিটো আর নেই

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর অন্যতম কর্মকর্তা

চাঁদপুর: চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,  বর্ণচোরা নাট্যগোষ্ঠী, চাঁদপুরের অন্যতম কর্মকর্তা, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র নাট্যজন জিয়াউল আহসান টিটো আর বেঁচে নেই।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৪ টায় ঢাকা একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো ৫৭ বছর।

চাঁদপুরে শহরের মুক্তিযোদ্ধা সড়কের শহীদ মিনারে বিপরীতে উপশম তাঁর বাসা। মরহুম ডা. আবুল খায়ের গোলদারের ৪ ছেলের মধ্যে সে মেঝো। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলে। মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, এক বোনসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধু -বান্ধব গুণগ্রাহী রেখে গেছেন। ২০২৪ সালের ২০ অক্টোবর তাঁর সহধর্মিণী ইন্তেকাল করেন। তিনি নিঃসন্তান।
১৯৮২ সালে তিনি চাঁদপুরের ঐতিহ্যেবাহী বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সদসয় হয়েছেন। তার পর তিনি থেমে নেই।

নিজ সংগঠনে এ পযন্ত বেশ কয়েকটি নাটকে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ প্রথম তিনি বাউল সম্রাট লালন ফকিরের কাহিনী ও দর্শন নিয়ে রচনা ও নির্দেশনা দিয়েছেন ” লালননামা ” নাটক। নাটকটি দেশ ব্যপক সাড়া জাগিয়েছে। তাঁরই সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে মঞ্চয়ান করছে। এছাড়াও তিনি ডি এল রায়ের সাজাহান নাটকটি রূপান্তর ও নির্দেশন দিয়েছেন। বিশিষ্ট নাট্যকার লিটন ভুঁইয়া রচনা বির্বন বিন্দুর বিপরীতে নাটকটি নির্দেশনাসহ বেশ কয়েটি নাটকে নির্দেশনা দিয়েছেন। এছাড়াও তিনি বর্ণচোরা নাট্যগোষ্ঠী অধিকাংশ নাটকের আলোক পরিকল্পনায় ছিলেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন অন্যতম কর্মকর্তা। এক সময় জিয়াউল আহসান টিটো গ্রুপ থিয়েটার ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এক সময় তিনি চাকুরী ও ব্যবসার সুবাদে ঢাকা অবস্থান করেন। ব্যবসার পাশাপাশি তিনি মৃত্যু আগ পর্যন্ত বর্ণচোরা নাট্যগেষ্ঠীর কর্মকর্তা হিসেবে সংগঠনে পাশে থেকে নিরলস কাজ করে গেছেন।

বৃহস্পতিবার বাদ মাগরিব চিশতিয়া জামে মসজিদের সামনে নামাজের জানাজা শেষে চাঁদপুর পৌর কবরস্থানে বাবার পাশে চির নিদ্রায় শায়িত হন।

তাঁর মৃত্যুতে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন। এছাড়াও চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক এমআর ইসলাম বাবু ফোরামের পক্ষ থেকে এবং চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী ও সদস্য সচিব মোবারক হোসেন শিকদার সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম