চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের আয়োজনে দ্বিতীয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর: চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড় যুগ পূর্তি উৎসব উপলক্ষ্যে দ্বিতীয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।

সেই লক্ষে বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের মিলনায়তনে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

সভা শুরুতে ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারী প্রথম সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগিতা উদযাপন পরিষদের সদস্য সচিব মরহুম ইয়াইয়া কিরন, যুগ্ম-আহ্বায়ক ইতু চক্রবর্তী ও যুগ্ম-আহ্বায়ক তাহমিনা হারুনের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।

সভায় চাঁদপুর জেলা যুবদলের সভাপতি ও সাংস্কৃতিক অনুরাগী মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুব সাংস্কৃতিক চর্চ্চা কেন্দ্রের আহবায়ক শরীফ চৌধুরী, থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবু, এম কে বিল্ডার্সের স্বত্বাধিকারী কবির হোসেন চোকদার, ত্রিনদী সাংস্কৃতিক সংগঠনের অধ্যক্ষ ও পরিচালক মৃনাল সরকার, মেঘনাথ থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এড. ইয়াসিন আরাফাত ইকরাম, চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আশিক খান, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, নটমঞ্চের সভাপতি উজ্জল হোসাঊন, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক দাস, সাংবাদিক ও চিত্রশিল্পী অভিজিত রায়, সাংবাদিক শাহরিয়া পলাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরে আলম, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর ড্রামার সাংগঠনিক সম্পাদক রোটা. রফিকুল ইসলাম, চাঁদপুর ড্রামার দপ্তর সম্পাদক ইমতিয়াজ উদ্দিন মাসুদ, সংগঠক সিগমা আহসান কনক প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আাগামী ১ মে শুক্রবার থেকে দ্বিতীয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন ফরম বিতরণ, আগামী ৪ মে সোমবার বিকাল ৪টায় রেজিষ্ট্রেশন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন, দ্বিতীয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে উদযাপন পরিষদ ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম