মরহুম জিয়াউল আহসান টিটো’র স্মরণে শোক সভা ও দোয়া

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর আয়োজনে বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক

চাঁদপুর:  চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বর্ণচোরা নাট্যগোষ্ঠী, চাঁদপুরের অন্যতম কর্মকর্তা, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র নাট্যজন জিয়াউল আহসান টিটো’র স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকালে চাঁদপুর থিয়েটার ফোরামের অস্থায়ী কার্যালয়ে বর্ণচোরা নাট্যগোষ্ঠী’র আয়োজনে শোক সভায় সভাপতিত্ব করেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়।

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় এ সময় মরহুমের স্মৃতি নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক লিটন ভূঁইয়া, চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এমআর ইসলাম বাবু, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, বর্ণমালা থিয়েটারের সাধারণ সম্পাদক মাহবুব আলম, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা পিএম বিল্লাল, অরুপ নাট্যগোষ্ঠীর সভাপতি সাধন সরকার।

এছাড়াও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে স্মৃতিচারণ করেন সাংগঠনের সহ সভাপতি বিচিত্রা সাহা, মোস্তফা কামাল, সংগঠনের কর্মকর্তা দিলীপ দাস, গৌতম রায়, সমর সরকার, দেবব্রত সরকার বিজয়, শাহজালাল টিংকু, মাকসুদুল ইসলাম খান রতন, লিটন গাজী প্রমূখ। পরে মরহুমের উদ্দেশ্যে দোয়া ও তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৪ মে (বৃহস্পতিবার) ভোর চারটায় ঢাকা একটি হাসপাতালে জিয়াউল আহসান টিটু ইন্তেকাল করেন। পরে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে জানাযা শেষে বাবার কবরের পাশে শায়িত করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম