চাঁদপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

চাঁদপুর: মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আধুনিক বাংলাদেশের স্থপতির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, আজকে আমাদের আনন্দের দিন নয়, আমাদের কষ্টের দিন। এই দিনে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে আমরা হারিয়েছি। স্বৈরাচারের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ মুজিব। শেখ মুজিব বাংলাদেশ চান নাই। শেখ মুজিব চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন নাই। স্বাধীনতার ঘোষক করেছে জিয়াউর রহমান। মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান।
তিনি আরো বলেন, রাজাকার আর স্বৈরাচার বাংলাদেশ চায়নি। স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে একাকার। স্বৈরাচার প্রধান শেখ মুজিব বাংলাদেশ চায়নি। এছাড়া আরেকটি অপশক্তি জামাত-শিবির রাজাকার তারা গুপ্ত, তারা সেদিন পাকিস্তানের পক্ষে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলো। এই দুই অপশক্তি মোকাবেলা করে আমরা বিএনপিকে টিকিয়ে রাখবো।
চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, মো. খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/

এসএম সোহেল | ফোকাস মোহনা.কম