ঈদ উপহার নিয়ে শহীদ পরিবারের পাশে এনসিপি

চাঁদপুর: প্রবাসীদের সহযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শহীদ পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৩০ মে) মতলব উত্তর উপজেলার একাধিক শহীদ পরিবারের বাড়িতে গিয়ে এনসিপির নেতারা তাঁদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এছাড়াও শহীদদের কবর জিয়ারত করেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এনসিপির নেতাদের কাছে তাঁরা শহীদ স্বজনদের স্মৃতিচারণ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, জাতীয় নারী শক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, জেলার আহ্বায়ক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক নবির হোসেন, মতলব উত্তর উপজেলার আহ্বায়ক ডা. আরিফা তুহিন, চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রীস প্রধানীয়াসহ স্থানীয় নেতারা এই সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম