চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির নবীন ও প্রবীনদের সংবর্ধনা

চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির নবীন ও প্রবীনদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়কর উপদেষ্টা অ্যাড.ইয়াসিন আরাফাত ইকরামকে ক্রেস্ট তুলে দিচ্ছেন কুমিল্লা অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার মোঃ এনামুল কবির।

চাঁদপুর: চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির আয়োজনে নবীন ও প্রবীনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ) দুপুরে শহরের হাজী মহসিন রোডস্থ রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার মোঃ এনামুল কবির।

চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক অ্যাড. কাজী মোঃ খায়রুল হাসান ঝুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন বক্তব্য রাখেন কুমিল্লা কর অঞ্চল ১৩,১৪ ও ১৬ সার্কেলের অতিরিক্ত সরকারি কর কমিশনার মোঃ আহাদুজ্জামান, কুমিল্লা কর অঞ্চল ১৫ ও ১৭ সার্কেল মাসুদ পারভেজ।

এ সময় অন্যান্য মধ্য রাখেন চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস কুদ্দুস, আব্দুল্লা আল ফারুক, সাবেক সেক্রেটার অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, সমিতির সদস্য কাজী রকিবুল হাসান রুমন, মো: আবদুর রহমান, মাহমুদুল হাসান মামুন, অ্যাড.মাহমুদ হাসান কবির, অ্যাড.সাইফুল ইসলাম , মাহমুদুল হাসান সিকদার, জাকির হোসেন, অ্যাড. নিয়ামুল ইসলাম,অর্জুন কৃষ্ণ পাল,জাহাঙ্গীর কবির, হুমায়ুন কবির, নবাগত সদস্য সাংবাদিক ও ইনকাম ট্যাক্স এর আইনজীবী রোকনুজ্জামান রোকন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এ পেশাটা অনেকটা চ্যালেঞ্জিং ও গর্বের । সরকারের টাকা আদায় হয় আপনাদের মাধ্যমে । শুরু থেকেই পেশাটা আপনার সুন্দরভাবে মেইন্টেন করবেন। করদাতাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম