চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে অনলাইনে জুয়া খেলার সময় মো. রাশেদ (২৩) নামে যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে শাহরাস্তি থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাশেদ উপজেলার টামটা পাটোয়ারী বাড়ির মো. কবিরের ছেলে।
থানা পুলিশ জানায়, থানার ওসি মীর মাহবুবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার ও এএসআই(নিঃ) মোঃ শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম আজ শাহরাস্তি থানাধীন টামটা দক্ষিন ইউপিস্থ ৯ নম্বর ওয়ার্ডের টামটা এলাকার জনৈক মহসিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া খেলাকালে মোঃ রাশেদকে গ্রেপ্তার করে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, তার বিরুদ্ধে থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
ফম/এমএমএ/



