মাহবুবুর রহমান শাহিন বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত

মাহবুবুর রহমান শাহীন। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ সুইমিং  ফেডারেশনের দু-দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটিতে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনের নবগঠিত কমিটি গঠন কল্পে  এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের সকল ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম কে সভাপতি ও মোঃ মোস্তাকুর রহমান কে সাধারণ সম্পাদক ও চাঁদপুর কৃতি সন্তান মাহবুবুর রহমান শাহীন কে সহ সভাপতি ঘোষণা করে সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট পুনাঙ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটির নেতারা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, মাহবুবুর রহমান শাহীন চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতি, ঢাকাস্থ ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিবসহ দেশের বিভিন্ন ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম