আল আমিন একাডেমী ছাত্রী শাখার বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ

চাঁদপুর: আল আমিন একাডেমী ছাত্রী শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের ইনচার্জ ফারজানা আক্তারের সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক রুহুল আমিন।

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীরা শারীরিক কসরতের পাশাপাশি মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।

আল আমিন একাডেমি ছাত্রী শাখার সহকারী শিক্ষক মুশফিকা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রীশাখার কলেজ শাখার ইনচার্জ আয়েশা সিদ্দিকী, মাধ্যমিক শাখা ইনচার্জ ফাতেমা বেগমসহ প্রতিষ্ঠানের কলেজ মাধ্যমিক প্রাথমিক শাখার শিক্ষকরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম