চাঁদপুরে আম গাছে উঠে বৃদ্ধ অসুস্থ, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মোঃ শফিকুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ আম পাড়তে গিয়ে গাছে অসুস্থ হয়ে পড়েন। পরেত তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুরে আনার পথে মৃত্যু বরণ করেন।

রবিবার  (১০ মে) সকালে এমন ঘটনা ঘটে।  তার এই মৃত্যুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়েছে জানান স্বজনরা। কেউ কেউ ফেসবুকে লিখেন- আম পারতে গিয়ে গাছেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এমন তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছেন তার আপন ভাতিজা যুবদল নেতা মোঃ দেলোয়ার হোসেন।

তিনি বলেন, আমার চাচা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ইতিপূর্বে কয়েকবার হার্ট অ্যাটাক করেন। আজ সকালে বাড়ির পাশে আম গাছে আম পাড়েন। তার শারীরিক অসুস্থতা বোধ করলে আম গাছের সাথে হেলান দিয়ে ঢালে বসে থাকেন। পরবর্তীতে গাছ থেকে তাকে আমরা নামিয়ে অটোরিকশা যুগে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে  বহরিয়া বাজার এলাকায় তিনি ইন্তেকাল করেন।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম