চাঁদপুর: চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন সফল করার জন্য জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড প্রস্তুতি মূলক সভা করেছেন।
মঙ্গলবার ( ৫ মে) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম সেলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান শফিকুজ্জামান ,পিপি কোহিনুর বেগম , জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মহিউদ্দিন রাসেল ,সদস্য সচিব নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক আলী আক্কাছ মিজি, সন্তান সংসদের হাইমচর উপজেলা আহ্বায়ক মহসিন মিয়া কিশোর, মোহাম্মদ নজরুল ইসলাম খান, মোঃ শাহাবুদ্দিন খান, মানিকুর রহমান মানিক, আবু তালেব সেলিম, ওমর ফারুক, জয়নাল আবেদীন খান, এম এম জলিল প্রমুখ।
সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমানের চাঁদপুর আগমনে জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ একাত্মতা প্রকাশ করে কর্মসূচি সফল করার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সৌজন্য সাক্ষাৎ করায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম সলিম উল্যা সেলিম তাদের ধন্যবাদ জানান । জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুরে আগমন উপলক্ষে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রস্তুতিমূলক কর্মকান্ড গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
ফম/এমএমএ/


