চাঁদপুর: চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেইনের সুদৃঢ় নেতৃত্বে ‘এক শহর এক স্বপ্ন’ বাস্তবায়নের পথচলা ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।
এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে মহান ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাদ জুম্মা শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে বিরিয়ানি ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
শহরের কালিবাড়ি, ছায়াবানী মোড়, বাসস্টেশনসহ বিভিন্ন এলাকায় দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেন আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইনের একমাত্র সন্তান ও মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য, ভাতিজা এডভোকেট আতিকুর রহমান, মামুন হালদারসহ তার পরিবারের সদস্যরা।
আয়োজকরা বলেন, মহান শ্রমিক দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। দেশের উন্নয়ন, শহরের অগ্রগতি এবং অর্থনীতির প্রতিটি চাকা সচল রাখতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাদের ঘাম, পরিশ্রম ও ত্যাগের ওপরই গড়ে ওঠে একটি সমৃদ্ধ সমাজ।
তারা আরও বলেন, এক শহর এক স্বপ্ন’ শুধু একটি স্লোগান নয়, এটি মানবিক, পরিচ্ছন্ন ও উন্নত চাঁদপুর গড়ার প্রত্যয়। সেই স্বপ্ন বাস্তবায়নে শ্রমজীবী মানুষদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায়, কর্মজীবী ও নিম্নআয়ের মানুষের কল্যাণে খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


