মতলব উত্তরে দুই হত্যা মামলার আসামী কর্তৃক বাদীপক্ষকে হুমকি ধামকির অভিযোগ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লাভলু মেম্বার ও তার ভাতিজা ইজিবাইক চালক খবির হত্যা মামলার আসামীরা বাদীপক্ষের লোকজনকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

লাভলু মেম্বারের ভাতিজা ১লা মে শুক্রবার সকালে অভিযোগ করে বলেন, আমার চাচা লাভলু মেম্বার ও ভাই খবির হত্যা মামলার আসামী আব্দুর রহমান, সৈকত, মহন, ওবায়েদুল্লাহ, মাসুদ, আলী রাজা ও পারভেজ গং প্রতিনিয়িত আমাদের হুমকি ধামকি দিচ্ছে। রাস্তায় বের হতে পারি না আমাদেরকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে বলে হুমকি দেয়। আমার চাচা ও ভাইয়ের হত্যা মামলাকে অন্যদিকে প্রবাহিত করতেই তারা সম্প্রতি একটি মিথা ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধমে মিথ্যা সংবাদ করে অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি দ্রতু হত্যা মামলার আসামীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

লিটন প্রধান বলেন, আমি যখনই রাস্তায় বের হই, তখনই আমাকে হুমকি দেয় মেরে ফেলবে। কোথায় যেতে পারি না। তারা হত্যা মামলার আসামী হয়েও আমাদের প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় মহসিন দেওয়ান সহ স্থানীয় লোকজন প্রশাসনের কাছে আসামী গ্রেফতার পূর্বক সুষ্ঠু বিচার দাবী করেছেন। আসামী পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম