চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামে অভিষিক্ত হলেন সাংবাদিক সালেহ বিপ্লব

চাঁদপুর: চাঁদপুর টেলিভিশন ফোরাম সাংবাদিকদের-২০২৬ এর অভিষেক  ও ফ্যামিলি ডে শনিবার (৪ এপ্রিল) চাঁদপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে সংবর্ধিত হলেন চাঁদপুরের কৃতি সন্তান, দৈনিক দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব।
অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিকদের পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে আলোচনা সভা শেষে চাঁদপুরের কৃতি সন্তান জাতীয় দৈনিক দেশবার্তার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক সালেহ বিল্পবকে সংবর্ধিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ আসনের সাংসদ শেখ ফরিদ আহম্মেদ মানিক ও তার সহধর্মিনি মুনিরা আহম্মেদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাৎ, সাধারন সম্পাদক এমএ লতিফ সহ আমন্ত্রিত অতিথিরা।
টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির  সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারন সম্পাদক তালহা জুবায়ের।
সবশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ আয়োজনের সুন্দর সমাপ্তি ঘটে।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম