চাঁদপুরে শিশু খাদ্যে ভেজাল পাওয়ায় ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর : চাঁদপুরে অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুদ ও বিক্রয় করায় অপরাধে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে শহরের স্বর্ণ খোলা রোড এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন এবং অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুদ ও বিক্রয় করায় অপরাধে হাসান এন্টারপ্রাইজ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন এবং অনুমোদনহীন শিশু খাদ্য ধ্বংস  করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের একটি দল ও ক্যাব জেলা কমিটির সদস্য মো. বিপ্লব সরকার অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম