
চাঁদপুর: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে মৌলভীবাজারে শুরু হয়েছে ৪২ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টায়ার-১ এর খেলা। মৌলভীবাজার স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে অংশ নিয়েছে ৪টি জেলা।
মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ রোববার চাঁদপুর খেলবে খুলনা জেলা ক্রিকেট দলের সাথে। দলটির শুক্রবার রাতে মৌলভীবাজার এর উদ্দেশ্যে রওনা করে।
এর আগে বিকেলে স্টেডিয়ামে জেলা দলের খেলোয়াড়দের সাথে খেলা নিয়ে আলোচনায় অংশ নেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সম্পাদক শেখ আব্দুল মোতালেব সহ অনন্যরা।
চাঁদপুর জেলা দল : সাদ্দাম (অধিনায়ক), ফজলে রাব্বি, মাসুদ, তোফায়েল মাল, সাইফুদ্দিন বাবু, ফাহাদ, জিসান, হীরা, তোফায়েল, অনুরাগ, তোফায়েল শাকিল, ইয়াসিন, রাফি, মেহেদী, রিয়াদ।
ট্রেইনার :সোহাগ
ম্যানেজার : এসএম মজিবুল হক (রাসেল)।
ফম/এমএমএ/চৌইই/



