হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার মেয়াদোত্তীর্ণ পাওয়ায় জরিমানা

চাঁদপুর : চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় এক হোটেলে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপরটিতে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দুটি হোটেলে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, দুটি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকায় ক্যাফে হীরাঝিল মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বন, রুটি, বার্গার পাওয়ায়  ইউরো এশিয়া রেস্টুরেন্ট মালিককে ২০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটিসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম  এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম