হাজীগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় চাঁদপুর প্রেস ক্লাবের নিন্দা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে হাজীগঞ্জ প্রেসক্লাব থেকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি। এ ছাড়াও সরকারের নিকট সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা বিধানেরও জোর দাবী জানাচ্ছি ।

প্রসঙ্গত : হাজীগঞ্জ মাতৃমায়া আবাসিক হোটেলে অনৈতিক কাজের সংবাদ প্রকাশ করায় মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এ হামলা ও মারধর করেন । হাজীগঞ্জ বাজারস্থ মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে এ হামলা ও মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম