সাংবাদিক মুনির চৌধুরী গুরুত্বর  অসুস্থ : সকলের দোয়া কামনা

চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রধান সম্পাদক ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে চাঁদপুরের ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় ২নং কেবিনে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকালে মুনির চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। খবরটি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শুনে তাৎক্ষনিক মুঠো ফোনে মুনির চৌধুরীর খবরাখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। তিনি সার্বক্ষনিক খোঁজখবর  নিচ্ছেন।

এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দ্রুত হাসপাতালে ছুটে যান চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ অসুস্থ সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরীর পাশে অবস্থান নেন এবং তাৎক্ষণিক ডাক্তারদের সাথে পরামর্শ করে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করেন এবং মুনির চৌধুরীকে কেবিনে শিফট করেন। প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের পক্ষ  থেকে তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক যোগাযোগ রাখেন।  প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, প্রেস ক্লাব তাঁর পাশে রয়েছে। সেই সাথে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক  সহযোগিতা করা হয়েছে। তার সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করছি।

মুনির চৌধুরীকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমানসহ হাসপাতালে ডাক্তারগণ তার সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন। একই সাথে নার্সরাও সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

অসুস্থ সাংবাদিক মুনির চৌধুরীর ছোট ভাই চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণ এর ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী জানান, গতকাল সকাল সাড়ে ৬টায় মুনির চৌধুরী হঠাৎ বাতরুমে পড়ে যান এবং মারাত্মক রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক আমরা তাঁকে কিছুটা সময় পর্যবেক্ষন করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করাই। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি রক্ত শূণ্যতায় ভুগছেন। আজ তাঁকে রক্ত দেয়া হবে। আজ তাঁকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সাথে সকলের উপস্থিতি ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অসুস্থ সাংবাদিক মুনির চৌধুরীকে দেখতে হাসপাতালে ছুটে যান চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি  অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, আহসান উল্ল্যাহ। শাহাদাত হোসেন শান্ত, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো: জাকির হোসেন, দৈনিক সুদিপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু, এনটিভি’র প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মনিরুজ্জামান বাবুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিকরা।

এছাড়াও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান মুনির চৌধুরীকে দেখার জন্য।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম