হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলায় যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত ৮ কিশোরগ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের অভিযানে ২৬ জুলাই ১৪৪৫ ঘটিকায় (২টা ৪৫) সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকিলায় অভিযান চালিয় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো চিহ্নিত কিশোরগ্যাংয়ের সদস্য মো. রিফাত আহমেদ (২১), লেমন পাটোয়ারী (২১), মো. জুয়েল হোসেন (২২), মো. আজাদ রানা (২২), মো. আক্তার হোসেন (২০), রাব্বি হোসেন (২০) সোহেল প্রকাশ জুয়েল
(২৫) খোরশেদ আলম (১৮)।
আটককৃতদের পরবর্তী ব্যবস্থা নিতে হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


