
এদিন জশনে জুলুছটি ধেররা ইমামে রাব্বানি দরবার শরীফ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফ কমপ্লেক্সের মসজিদে এসে মিলিত হয়। এরপর মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য বিষয়ক পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
জশনে জুলুছ উদযাপন কমিটির আহবায়ক মাও. এইচ.এম আহসান উল্যাহ আবেদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং দোয়া-মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন, সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী আল মাদানী। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও নাতে রাসূল (সা.) পরিবেশন এবং হযরত মোহাম্মদ (সা.) প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে মিলাদ-কিয়াম করা হয়।
মাও. মো. শাহজালাল আবেদীর উপস্থাপনায় আলোচনা সভায় মাও. গাজী আব্দুর রহিম, কাঁঠালীয় দরবার শরীফের গদ্দীনশীণ পীর আল্লামা শামছুদ্দীন আহমেদ’সহ দেশের বিভিন্ন দরবার, মসজিদ ও মাদ্রাসা থেকে আগত ওলামায়ে কেরাম, ইসলামী সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সাইয়্যেদ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী আল মাদানীর পরিবারের সদস্য, দরবারের খাদেম, আলেম, ইসলামী সংগঠন ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।



