চাঁদপুর: চাঁদপুরের সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এস.এম জিয়াউর রহমান এর একমাত্র কন্যা ইম্মিতা মানাল আরিশা ২০২৫ সনের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ মেইন ব্রাঞ্চের একজন ছাত্রী। তার পিতা এস.এম. জিয়াউর রহমান চাঁদপুরের সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এবং ঢাকার বিভাগীয় স্পেশাল জজ। তার মাতা সালমা নাসরিন সরকারি ফার্মাসিউটিক্যালস এসেন্সিয়াল ড্রাগসের একজন কর্মকর্তা।
আরিশা এ সাফল্যে পিতা-মাতা ও শিক্ষকের কাছে চির কৃতজ্ঞ। সে সবার নিকট দোয়া প্রার্থী।
ফম/এমএমএ/


