বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

চাঁদপুর:  ‘এসো সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হই’এই স্লোগানকে সামনে রেখে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) চাঁদপুর সদরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হাসান খানের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত।

সভাপতিত্ব করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কলেজের সহকারী  অধ্যাপক  হুমায়ুন কবির, মামুনুর রহমান, মো. মাসুম পাটওয়ারী এবং মো. রাসেল মিয়া।

ফাউন্ডেশনের এই  উদ্যোগে বাবুরহাট  কলেজের  ৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অংশ হিসেবে উপকরণ ক্রয়ে নগদ ২ হাজার টাকা করে এবং লায়ন মাহমুদ হাসান খানের রচিত ‘জীবনের গল্প’ বইটি উপহার হিসেবে তুলে দেন অতিথিরা। আর প্রতি মাসে নগদ এক হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-কানিজ ফাতেমা, মারিয়া আক্তার, সুমাইয়া আক্তার, ইসরাত জাহান রিয়া, নাদিয়া নিসা ও জাহিদ হাসান।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম