মুহম্মদ নুরুল আফসার সম্পাদিত এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নিয়মিত ম্যাগাজিন ‘আন্দরকিল্লা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে প্যাপিরাস পাঠাগার। বৃহস্পতিবার ৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় পাঠাগার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্যাপিরাস পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, শিক্ষা নেতা আবুল কালাম আজাদ ও পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ।
এসময় আরও উপস্থিত ছিলেন পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্স, বাচিকশিল্পী আমির হোসেন বাপ্পি ও সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন প্রমুখ।
আন্দরকিল্লা ম্যাগাজিনের এ সংখ্যায় চাঁদপুরের বেশ কয়েকজন কবির কবিতা প্রকাশিত হয়েছে। বর্তমান সংখ্যার প্রতিপাদ্য ‘রবীন্দ্র গ্রাফিতিতে হিংসতার দাগচিহ্ন’। সময়োপযোগী একটি সংখ্যা প্রকাশ করায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সন্ধ্যাকালীন আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
ফম/এমএমএ/


