প্রকৃতির কবি, আধুনিক কবিদের কবি, সাহিত্যজন জীবনানন্দ দাশ-এর ৭২তম প্রয়াণ দিবস উপলক্ষে ২৩ অক্টোবর, শুক্রবার বিকাল ৪ টায় চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে পাঠ অনুশীলন ও আলোচনা সভা শহরস্হ চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এতে কবি জীবনানন্দ দাশ এর সাহিত্যকর্মের উপর পাঠ অনুশীলন ও আলোচনা অনুষ্ঠিত হয়। চাঁদপুর লেখক পরিষদ-এর সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপ্রধানে আলোচনা করেন, সাহিত্যজন অধ্যাপক গোলাম মোস্তফা খান, নাট্যব্যক্তিত্ব আক্রাম খান, চাঁদপুর লেখক পরিষদ এর সহ-সভাপতি ডা: মাসুূদ হাসান, কথা সাহিত্যিক কবি শাহমুব জুয়েল, শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী, কৃষক নেতা মোশতাক আহম্মেদ,শিক্ষক আল আমিন মোল্লা।
কবিতা পাঠ করেন, চাঁদপুর লেখক পরিষদ-এর সদস্য খোকন চন্দ্র মজুমদার, রাজীব কুমার দাস, শিক্ষক তৃষিতা মজুমদার,সুপ্রতীক দাস।
সংগীত পরিবেশন করেন কিরণ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর লেখক পরিষদ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী।


