সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ফরিদগঞ্জে প্রতিবাদ সভা

ফরিদগঞ্জ (চাঁদপুর) : সাংবাদিক আছাদুজ্জামান তুহিন হত্যাকারীদের বিচারের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ আগস্ট ২০২৫) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী,আব্দুছ ছোবহান লিটন, সিনিয়র সাংবাদিক মো: মহিউদ্দিন, এস এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদান, নির্বাহী সদস্য শিমুল হাসান।

সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকারীদের আটক ও দ্রুত বিচার আইনে বিচারের মাধ্যমে সমাজে অপরাধীদের বিরুদ্ধে একটি ম্যাসেজ দেয়ার আহ্বান জানান ।

তারা আরো বলেন, সাংবাদিকরা সব সময় অন্যায়, অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে লিখতে ও বলতে গিয়ে হত্যার এবং নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত একটি হত্যার বিচার দৃশ্যমান হয়নি। ইতোমধ্যে আলোচিত সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ অন্যান্য হত্যার বিচার না করায় সন্ত্রাসীরা এই ধরণের অপরাধ ঘটানোর সাহস দেখাচ্ছে।

এর আগে সভার শুরুতে দৈনিক প্রতিদিনের কাগজ’ গাজীপুর প্রতিনিধি নিহত সাংবাদিক আছাদুজ্জামান তুহিন এর রুহের মাগফেরাত কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম