সনাক-ইয়েস-এসিজি অভিজ্ঞতা বিনিময় সভা

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেশি জোরদার করার লক্ষ্যে

চাঁদপুর: দুর্নীতির ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন ও সোচ্চার করে দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতিবিরোধী আন্দোলনের মূল চালিকাশক্তি এক ঝাঁক তরুণদের নিয়ে গঠিত ইয়েস গ্রুপ চাঁদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করছে। এছাড়াও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃনমূল পর্যায়ে বিস্তারের লক্ষ্যে গঠন করা হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক ১০টি এসিজি গ্রুপ।

সনাক-চাঁদপুর স্থানীয় পর্যায়ে সাধারণ জনগণের সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারি-বেসরকারি ও অন্যান্য সেবামূলক খাত বা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা, ও সুশাসন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

তারই অংশ হিসেবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর, অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যদের অংশগ্রহণে গতকাল ১৪ ডিসেম্বর ২০২৪ চাঁদপুর সরকারি কলেজ গ্যালারীতে সনাক-ইয়েস-এসিজি অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর এক মিনিট নিরবতা পালন ও দোয়া কামনা করা হয়। পাশাপাশি সনাক চাঁদপুরের প্রয়াত সদস্যবৃন্দের জন্য দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক। দুর্নীতিবিরোধী আন্দোলনের চ্যালেঞ্জ ও উত্তোরণের উপর আলোচনা করেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত, সনাক কার্যক্রম, সফলতা, চ্যালেঞ্জ ও সুপারিশ, জেন্ডার সংবেদনশীলতা, যৌন হয়রাণীর অভিযোগ ও প্রতিকার এবং সুরক্ষা নীতিমালা সম্পর্কে আলোচনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। মুক্ত আলোচনা পর্বটি পরিচালনা করেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন।

সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, আমরা যারা আজ এই সভায় উপস্থিত হয়েছি আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আর সেই লক্ষ্যেই আমরা চাঁদপুরে সনাক-ইয়েস-এসিজি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, সনাকের মূল চালিকাশক্তি হলো ইয়েস গ্রুপ। শিক্ষা, স্বাস্থ্য ও ভূমিখাতে ১০টি এসিজি গ্রুপ রয়েছে। এসিজি গ্রুপের সদস্যবৃন্দ প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধি করা, প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সনাকের পক্ষ থেকে ইয়েস ও এসিজি গ্রুপের সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

এছাড়াও সনাক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক সদস্য কৃষ্ণা সাহা, এবিএম নজরুল আমিন সাজু, রফিক আহমেদ মিন্টু, লায়ন মাহমুদ হাসান খান, লীলা মজুমদার, রুমা সরকার হাবিবুর রহমান পাটওয়ারী। এছাড়াও দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, ইয়েস গ্রুপের সহ-দলনেতা জোবায়ের আহমেদ সিয়াম, সদস্য নাঈমা ফেরদৌসী, মোঃ হানজালা দীপু, রামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মোঃ রুবেল নুরুল্লাহ, পুরানবাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মোঃ ফজলুর রহমান রুবেল, মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মোঃ জাকির হোসেন, হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মোঃ ইমাম হোসেন ও ভূমি বিষয়ক এসিজি গ্রুপের সদস্য মারজাহান আক্তার।

অভিজ্ঞতা বিনিময় সভায় সনাক-ইয়েস-এসিজি গ্রুপের ১০৫জন সদস্য অংশগ্রহণ করেন।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম