
চাঁদপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযােগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ শিলনদিয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জায়েদা বেগমের সভাপতিত্বে ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শেখ মোস্তফা কামাল, স্কুলের সভাপতি হানিফ খান, সহকারী শিক্ষিকা রুবিনা খানের সঞ্চালানায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য যেমন শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।
আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আকতার হোসেন। বক্তব্য বলেন, তোমরা সবসময় তোমাদের অভিভাবক ও শিক্ষকদের কথা মেনে চলবে এবং লেখাপড়ায় মনযোগী হবে।”কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
ফম/এমএমএ/



