শাহরাস্তি (চাঁদপুর): বাংলা নববর্ষ উপলক্ষে শাহরাস্তি মিড পয়েন্ট হাসপাতালে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নববর্ষের দিন হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে রোগীদের সেবার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মুহাম্মদ রায়হান চৌধুরীর তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠানটি গত ৮ মাস ধরে এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। অনুষ্ঠানে তিনি বলেন, ‘মানবসেবাই আমাদের প্রধান লক্ষ্য। উৎসব আনন্দের হলেও রোগীদের সেবার ক্ষেত্রে আমরা কোনো ধরনের অবহেলা করি না। এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
হাসপাতালের সমন্বয়ক ও পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন (সাবেক পরিচালক, বারডেম হাসপাতাল, ঢাকা) জানান, অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে এখানে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, ‘নববর্ষের এই আয়োজনের মধ্যেও রোগীদের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’ তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং রোগীদের সুস্থতা কামনা করা হয়।
ফম/এমএমএ/



