
চাঁদপুর: চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সাবেক পরিচালক ও বড়স্টেশন মৎস ব্যবসায়ী হাজ্বী আব্দুল কুদ্দুস বেপারী ফিস এন্ড কমিশন এজেন্টের পরিচালক হাজ্বী আকবর আলীর গদিতে বাংলা শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে ১ লা বৈশাখ শুভ হালখাতা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এই দোয়ার আয়োজনে মাছ ঘাটের সকল ব্যবসায়ীরা উপস্হিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হাজ্বী আ: কুদ্দুস বেপারী ফিস মার্চেন্ট এন্ড কমিশন এজেন্টের স্বত্বাধিকারী রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী মোঃ হযরত আলী বেপারী, চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারি জমাদার মানিক, সহ সভাপতি বাদশা মাল, সাবেক সহ সভাপতি হাজ্বী সিরাজ চোকদার, হাজ্বী জয়নাল আবেদীন মাল, হাজ্বী মেজবা উদ্দিন মাল,আঃ রব চোকদার, হাজ্বী আলি আকবর, সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক জেদ্দা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন বেপারী, চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া প্রধানীয়া সহ আরও অনেকে।
এসময় ব্যবসায়ীদের উন্নতি ও বানিজ্যের সফলতা কামনা করা। সবশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চান্দ্রা দরবার শরিফের পীরজাদা ড: এস,এম হুজ্জাতুল্লাহ নকশবন্দি চাঁদপুরী।
ফম/এমএমএ/



