ভাষা শহীদদের প্রতি ১৪ নং ওয়ার্ড যুবলীগের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড যুবলীগ।

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রত্যুষে বাবুরহাট স্কুলের শহীদ মিনারে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় ওয়ার্ড যুবলীগ।

১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক আমিন খানের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদনকালে সংগঠনটির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি গৌরাঙ্গ দাশ, জামাল মাল, সঞ্চয় দত্ত, মিল্টন চক্রবর্তী, মাসুদ মাল, ফারুক মিজি, মামুনুর রশিদ প্রমুখ।

ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য যেমন শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। আজকের এই দিনে যুবলীগ শ্রদ্ধার সঙ্গে সকল বীর শহীদদের স্মরণ করছে।
ফম/এমএমএ/

মো. আকতার হোসেন | ফোকাস মোহনা.কম