শাহ্তলীতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী-গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও তার রুশদী পরিবারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহায়কগণ ও শাহতলীস্থ গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদবস্ত্র (ঈদ উপহার) বিতরণ করা হয়েছে।

বুধবার (৫এপ্রিল ) বিকালে শাহতলী রুশদী বাড়িতে জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উবি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কগণ এবং গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে (ঈদবস্ত্র) ঈদ উপহার প্রদান করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর মাতা হোসনেয়ারা বেগম সহ অন্যান্যরা।

উল্লেখ্য, এদিন বিকাল সাড়ে ৫টায় পূর্ব শাহতলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার এতিম শিশু শিক্ষার্থীদেকে তিনি ঈদবস্ত্র (ঈদ উপহার) বিতরণ করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম